যে কারণে এক আসনে বিএনপির ২ নেতার মনোনয়ন

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

যে কারণে এক আসনে বিএনপির ২ নেতার মনোনয়ন

নিজাম ইউ জায়গীরদার : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির দুই প্রার্থীকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, দলীয় মহাসচিব দ্বিতীয় পর্যায়ে দলের মনোনীত প্রার্থী ঘোষণার সময় ফয়সল আহমদ চৌধুরীর নাম ঘোষণা করেন। এডভোকেট এমরান আহমদ চৌধুরী দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী প্রচারণা করছেন।

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ২৭ ডিসেম্বরের স্বাক্ষর করা আরেকটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই চিঠিতে দলের নেতা সিলেট জেলা বিএনপির ফয়সল আহমদ চৌধুরী’র নাম রয়েছে (সংযুক্তি-২)।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) জিকে গৌছ বলেন, সিলেট-৬ আসনে দলের দুই নেতাকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় একজন প্রত্যাহার করবেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট