৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পূরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জাফলং বাজারের একটি ভাঙারি দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মর্টার শেলটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফলং বাজারের একটি ভাঙারি দোকানের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেলের মতো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত হতে তারা দ্রুত গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুল হান্নানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, `জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙ্গারি দোকানের সামনে স্থানীয় লোকজন পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন মর্টার শেলটি দেখতে পায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন গোয়াইনঘাট থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙ্গারি দোকানে সামনে পরিত্যক্ত অবস্থায় থাকা মর্টার শেল এলাকাটি বেষ্ঠনি করে রাখে।’
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D