৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ‘সিলেট শহরে ৩ হাজার বিঘা জমিতে প্রবাসী প্ললী তৈরির কাজ চলছে। আগামী ছয় মাসের মধ্যে তা দৃশ্যমান করার চেষ্টা চলছে।’
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।!
এ সময় তিনি বলেন, বিশেষ সেই পল্লীতে প্রবাসীদের জন্য সকল বিশেষ ব্যবস্থা থাকবে। তারা যেনো সেখানে নিরাপদে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন তার প্রচেষ্টা থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া উপস্থিত সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশ সুপার কাজী আখতারুল আলম। এছাড়া বিশ্বের ১২ টি দেশ থেকে আসা প্রবাসীরা তাতে অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D