৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫
ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন ও খাসিয়াপুঞ্জির গির্জাগুলোতে শিশুদের নিয়ে কেক কেটে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত আর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা গীর্জাগুলোতে দেশ ও জাতির কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।
সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল শহরের শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্ট ধর্মীয় উপাসনা। প্রার্থনায় উপস্থিত ছিলেন সিলেট কাথলিক ধর্ম প্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন ১৯টি খাসিয়া পুঞ্জিসহ মোট ৭৫টি চা বাগান ও পুঞ্জির প্রায় কয়েক শতাধিক খ্রিষ্ট ভক্ত প্রার্থনায় অংশ নেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন গীর্জায় এসে ফুল দিয়ে বড়দিনকে স্বাগত জানান।
শ্রমিক সাধু যোসেফ ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার, জেমস শ্যামল গমেজ যিশুখ্রিস্টের জীবনবৃত্তান্ত তুলে ধরেন। তিনি বড়দিন উপলক্ষে যিশুখ্রিস্টের আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে ভক্তদের নিয়ে ধর্মীয় বিশেষ গান পরিবেশন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D