কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও কমিটি গঠন

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও কমিটি গঠন

মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান, আব্দুল বাছিত খান, আর কে সোমেন, হিফজুর রহমান তুহিন, পারভেজ আহমদ, মো. মোনায়েম খান প্রমুখ। সাধারণ সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ।

পরে সর্ব সম্মতিক্রমে নির্মল এস পলাশকে (দৈনিক তৃতীয় মাত্রা) সভাপতি, মো. আব্দুল বাছিত খানকে ( দৈনিক খবরপত্র) সহসভাপতি, মো. মোনায়েম খানকে (দ্য এশিয়ান এইজ) সাধারণ সম্পাদক, হিফজুর রহমান তুহিনকে (দৈনিক তরুন কন্ঠ) সহ সাধারণ সম্পাদক, আর কে সোমেনকে (ব্রজ্জ্বধ্বনি) অর্থ ও দপ্তর সম্পাদক, জায়েদ আহমদকে (দৈনিক সংবাদ সারাবেলা) প্রচার ও প্রকাশনা সম্পাদক, শায়েখ আহমেদকে (দৈনিক ঘোষণা) তথ্য ও গবেষণা সম্পাদক, সাইদুল ইসলামকে (দৈনিক ঢাকা প্রতিনিধি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাজু দত্ত (দৈনিক কালবেলা) ও এলিসন সুঙকে ( দৈনিক বাংলা টাইমস) সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি গঠন করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট