৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চারজন জুয়ারিকে আটক করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সুইপার কলোনীস্থ সাবাজ ষ্টোর নামীয় মুদি দোকানের সামনে এবং একই দিন রাত ১২টার দিকে মহাগনর গোয়েন্দা পুলিশ জালালাবাদ হায়দরপুর এলাকার জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও ইউনিয়নের ছনগাঁও এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫) ও সিলেটের জালালবাদ থানাধীন টুকের বাজার ইউনিয়নের পূর্বদর্শা মাসুক বাজার এলাকার মো. রফিক মিয়ার মো. আবুল হোসেন (২৮)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার মামলা নং-২২,তারিখ-২২/১২/২০২৫খ্রিঃ, ধারা-সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৭ রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একইদিন রাত ১২টার দিকে মহাগনর গোয়েন্দা পুলিশ জালালাবাদ হায়দরপুর এলাকার জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানাধীন সাংহায়দরপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে সুফি মিয়া (৪০) ও একই থানাধীন পূর্ব জাঙ্গাইল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জমির হোসেন (৩৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জালালাবাদ থানার মামলা নং-১৭, তারিখ-২৩/১২/২০২৫খ্রিঃ, ধারা-সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৭ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D