সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহ্বায়কের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহ্বায়কের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইরন মিয়া ওসমানীনগর থেকে মোটরসাইকেলযোগে বিশ্বনাথ ফেরার পথে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়।

ইরন মিয়া বিশ্বনাথ উপজেলার নোয়াগাঁওয়ের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান- তিনি ওসমানীনগরে দলীয় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মোটরসাইকেলযোগে (সিলেট-২ ১১-২৫৬৩) বিশ্বনাথ ফেরার পথে নাজিরবাজারে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ইরন মিয়াকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির।

তিনি বলেন- খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। কাভার্ড ভ্যান জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট