সুনামগঞ্জে ভারতীয় কয়লাবাহী ট্রাক চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

সুনামগঞ্জে ভারতীয় কয়লাবাহী ট্রাক চাপায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকায় ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলেমান মিয়া (২১) উপজেলার চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার এ তথ্যটি নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক বলেন, ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ভারতীয় কয়লাবাহী একটি ট্রাকের নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট