কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে কারাদণ্ড

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে কারাদণ্ড

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধলাই নদীর বাংকার ও কালাইরাগ এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধলাই নদীর বাংকার, কালাইরাগ ও ধলাই সেতুর নিচে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত অবস্থায় হাতেনাতে ৮ জনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. মানিক মিয়া, মো. শাহ আলম, মো. রিফাত আহমেদ, সঞ্জয় সরকার, হেলাল আহমেদ, মো. হেলাল, মো. জলিল ও রফিকুল ইসলাম।

এ তথ্যটি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, “ধলাই নদীর বাংকার ও কালাইরাগ এলাকা থেকে নৌকার মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।”

তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট