৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
সাতদিন থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইবনে আব্বাস লিমন’র (১৩) সন্ধান চায় পরিবার।
নিখোঁজ লিমন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দী গ্রামের বাসিন্দা রেশাদ আহমদ রেশাইয়ের ছেলে।
লিমন সিলেট নগরীর খাসদবীর জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম মাদরাসার শিক্ষার্থী।
গত ১০ ডিসেম্বর (বুধবার) রাত ৯টায় আলিয়া মাদরাসা মাঠ থেকে সে নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পর এসএমপির কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন লিমন’র মা ফারহানা বেগম। যার জিডি নং-১৩৮১।
এ বিষয়ে এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আমরা এই ছেলের সন্ধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে ছেলেটিকে সুস্থ অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি।
যদি কেউ ইবনে আব্বাস লিমনের সন্ধান পান বা দেখে থাকেন তাহলে নিম্নের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবার।
তানভীর আহমদ- ০১৭২৪-৪৬১৮৯২ (অভিভাবক), ০১৩০৬-১৬৯৬৭৮/ ০১৮৮৬-৯৪১৭৫৩।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D