হাদি হত্যার প্রতিবাদে কমলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

হাদি হত্যার প্রতিবাদে কমলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার সকালে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বর থেকে মিছিলের নেতৃত্ব দেন মৌলভীবাজার-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ আব্দুর রব।

এসময় জামায়াতের উপজেলা আমীর অধ্যক্ষ মাসুক মিয়াসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট