৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে ৩ জনে পৌঁছেছে। গুরুতর আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন নিহত হয়েছেন। ফলে ৪ আরোহীর মধ্যে ৩ জনই মারা গেলেন বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।
নিহতরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), উপজেলার রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১) এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫)।
গুরুতর আহত মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০) চিকিৎসাধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D