৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে বৈধভাবে লিজ কৃত কুড়া নদীর জলমহালে জলদস্যু কর্তৃক জোরপূর্বক মাছ চুরি, জাল জ্বালনো, নৌকা চুরি সহ প্রাণে মারার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় উপজেলার ভাদেশ্বরবাসীর উদ্যোগে ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার সৈয়দ আহমদের সভাপতিত্বে এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন-ভাদেশ্বর ইউপির ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সাহাব উদ্দিন সাবু এরশাদ আলী, আব্দুল হামিদ, হোসাইন আহমদ, জাবেল আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন- ইছরাক আলী, আব্দুল বারী বদই, হাজী আব্দুস সত্তার, আব্দুল সালিক ছল্লুক, ফটিক আহমদ, মাহবুব হোসেন মালম, কবির আলী, আওলাদ হোসেন, জমসেদ আলী, সুলতান মাহমুদ, আর্জদ আলী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D