৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিনের মেজ ভাই মারুফ আহমদ (৬২) আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টা ২৫ মিনিটে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মারুফ আহমদের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুম্মা গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নিজ গ্রাম রামনগর আলীনগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় সবার উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির শোক : এক শোকবার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
নিজাম উদ্দিন জায়গীরদারের শোক : সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিনের মেজ ভাই মারুফ আহমদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নিজাম উদ্দিন জায়গীরদার।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D