৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইটের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান।
নিহত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আল মোবারক পরিবহনের বাসটির সুপারভাইজার ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাক ও আল মোবারক পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনায় জড়িত দুটি গাড়িই আটক করা হয়েছে। তবে ঘটনার সময় বাসের কোনো স্টাফ বা যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। নিহত ব্যক্তি বাসের সুপারভাইজার ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D