২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর নিকট কাভার্ড ভ্যানচাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে পাবনার ঈশ্বরদী থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
নিহতরা হলেন, পুলিশ পরিদর্শক (এসআই নি.) মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস উদ্দিন। দুজনই পাবনার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন।
নিহত পুলিশ পরিদর্শক (এসআই নি.) মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা থানার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ও এএসআই কয়েস উদ্দিন রাজশাহীর তানোর থানার রাতৈল গ্রামের কছিমদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলযোগে তারা কুষ্টিয়ার দিকে আসছিলেন। লালন শাহ সেতু পার হয়ে ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী কাভার্ডভ্যান মটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আর কার্ভাডভ্যানসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D