সুনামগঞ্জে ৪৫ লাখ টাকার ভারতীয় কয়লার চালান জব্দ, আটক ২

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

সুনামগঞ্জে ৪৫ লাখ টাকার ভারতীয় কয়লার চালান জব্দ, আটক ২

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের কয়লা জাদুকাটা নদীর নৌপথে পরিবহনের সময় সুনামগঞ্জের তাহিরপুর থেকে দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নৌপথে স্টিল বডির একটি ট্রলার থেকে প্রায় ৩০ মেট্রিক টন ভারতীয় চোরাচালানের কয়লাসহ দুইজনকে আটক করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

আটককৃতরা হলেন— তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সামসু মিয়ার ছেলে আল-আমিন এবং সুনামগঞ্জ সদর উপজেলার কামারটুক গ্রামের উস্তার আলীর ছেলে সুফিয়ান।

রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানএ তথ্যটি নিশ্চিত করে জানান, কয়লা চোরাচালান সংক্রান্ত মামলায় আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম বলেন, মাদক, কয়লা, ভারতীয় বিড়ি, কসমেটিকস, গবাদিপশুসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে এবং চোরাকারবারি ও চাঁদাবাজদের গ্রেফতারে জেলার সকল থানা, পুলিশ তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ডিবি পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট