২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫
সিলেটে বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের ট্রান্সফরমার মেরামত সংরক্ষণ সরবরাহ লাইন সংস্কার ও গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য রবিবার (১৪ ডিসেম্বর) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর মিরাপাড়া, টুলটিকর, বটেরতল, শাপলাবাগ, কল্যাণপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন প্রকৌশলী রাজ্জাক। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D