জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫

জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এবং সেন্ট্রাল জৈন্তা স্কুলের এসএসসি ৯৬ ব্যাচ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল ও দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সমন্বয়ে এবারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মোট ৪শত ৯৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয় অতিতের তিনটি পরীক্ষার চেয়ে এবার সর্বোচ্চ সংখ্যাক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রথমবারের মতো পরীক্ষা কেন্দ্র থেকে প্রজেক্টরের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম লাইভ সম্প্রচার করা হয়। ফলে পরীক্ষার্থীদের অভিভাবকরা সরাসরি কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পান। পরীক্ষার ফলাফল শুক্রবার রাতে প্রকাশ করা হয়। পাশাপাশি ঘোষণার মাধ্যমে জানানো হয়, এ বছরের মেধাতালিকায় প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে ১টি ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

২০২২ সাল থেকে নিয়মিত ভাবে আয়োজিত এ পরীক্ষা প্রথম বছরে ২শত ৪৫ জন, ২০২৩ সালে ৩শত ১৪ জন এবং ২০২৪ সালে ২শত ৮ জন অংশগ্রহণ করে। তবে এ বছর রেকর্ড ছাড়িয়ে অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় ৪শত ৯৫ জনে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন, ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা প্যানেল বোর্ডের সভাপতি ও মাদার মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, উপদেষ্টা মণ্ডলির সভাপতি ও দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ আজাদ, ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলম, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বদর, আয়াত উল্লাহ, বজলুর রশিদ শামিম প্রমুখ।

এ ছাড়াও শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আব্দুর রহিম, মো. জাকারিয়া, বদরুল আমিন, মামুনুল ইসলাম, রমিজ উদ্দিন, দেলোয়ার হোসেন আজাদ, দুলাল চন্দ্র দেব, বিজেন চন্দ্র দেব, রিন্টু চন্দ্র পাল, ছয়ফুল আলম, জালাল উদ্দীন, ফখরুল আলম, ফরিদ আহমেদ, কবির উদ্দিন শামীম, সুমন চন্দ্র দেব, বিদ্যুৎ দাস, পপি রানী দেব, ফাতিমা বেগম, ফাহিমা বেগম, শামসুন্নাহার রুবি, লিলি বেগমসহ অনেকে।

পরিদর্শন শেষে অতিথিরা সাংবাদিকদের বলেন, জৈন্তা ৯৬ ব্যাচের সদস্যরা শিক্ষার উন্নয়ন ও মেধা বিকাশে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তারা মরহুম হাজী ফখরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার সুযোগ্য সন্তান ফাহাদ মাদানী ইসলামসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের সফলতা কামনা করেন।

অতিথিরা আরও বলেন, বেসরকারি খাতে এ ধরনের উদ্যোগ মেধা অন্বেষণ ও শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল ও ফাউন্ডেশন ভবিষ্যতে আরও মেধাবী শিক্ষার্থী তৈরি করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট