চাঁদ দখলে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫

চাঁদ দখলে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের পৃষ্ঠের ‘সেরা অংশ’ দখল করতে বর্তমানে চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী সিন ডাফি এই প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সিন ডাফি জানান, চাঁদের যে অঞ্চলগুলোতে বরফের মজুত আছে এবং নিয়মিত সূর্যের আলো পড়ে—ওগুলোকেই ‘সেরা অংশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অঞ্চলগুলো মূলত উপগ্রহের দক্ষিণ মেরু এবং তার সংলগ্ন অঞলগুলো।

ডাফি বলেন, চাঁদের কিছু অঞ্চল রয়েছে— যেগুলোতে বরফের মজুত আছে, নিয়মিত সূর্যের আলো পড়ে। ওগুলোই চাঁদের সেরা অংশ এবং এসব অঞ্চলে দখল পেতে আমরা বর্তমানে চীনের সঙ্গে প্রতিযোগিতায় আছি। কারণ সেসব অঞ্চল চীনেরও নজরে পড়েছে।

তিনি আরও জানান, চাঁদে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা আমাদের আছে। আমাদের জ্বালানি প্রয়োজন। এই ঘাঁটিতে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি পারমাণবিক চুল্লি নির্মাণ করা হবে। আগামী ৫ বছরের মধ্যে এই ঘাঁটি স্থাপন ও চুল্লি নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে বলেন তিনি।

ডাফির মতে, গোটা বিশ্ব জানে যে চাঁদে প্রথম পা রেখেছি আমরা। আমরা আবার সেখানে যাব। চাঁদের সেরা অংশ আমাদের হবে। (সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড)


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট