১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় পণ্যবাহী একটি ট্রাকও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন— মো. তাজ শেখ (২৫), রবি দত্ত (২৬) ও মো. শাহান আলম (২২)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসমপি) অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তা (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, খুলনা-মেট্রো-ট-১১-২৩৬৩ নম্বরের ট্রাকটিতে মোট ৯৫ বস্তায় ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা ও ৭৫ বস্তায় কাঁচা ধান পাওয়া যায়। এ সময় পণ্য পরিবহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রাক থানায় নিয়ে যাওয়া হয়।
জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা এবং ধানের মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে বিজ্ঞুপ্তিতে উল্লেখ করে পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তা (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D