দেশজুড়ে তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি, বাড়বে শীতের অনুভূতি

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

দেশজুড়ে তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি, বাড়বে শীতের অনুভূতি

Manual5 Ad Code

দেশের ওপর শীতের প্রভাব আরও বাড়তে পারে। ১০ ডিসেম্বর বুধবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি আরও স্পষ্ট হবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে।

Manual5 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যম কে বলেন, ‘আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিচ্ছিন্নভাবে কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচেও নামতে পারে। তবে সার্বিকভাবে তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। কখনো কমবে, আবার কখনো বাড়তে পারে-এ অবস্থা ১৯ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে।’

Manual4 Ad Code

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রাতেও তাপমাত্রা কমার প্রবণতা বজায় থাকবে। এরপর কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক দিন ভোরের দিকে দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলবে রোদের দেখা। এর ফলে সকালের শীত ও কুয়াশা স্থায়ী হবে না।

এদিকে আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়- ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১.৬ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি এবং দিনাজপুরে ১২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

Manual5 Ad Code

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code