দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের অফিসে আমীরে জামায়াত

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের অফিসে আমীরে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ডাঃ শফিকুর রহমান ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

এ সময় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন আমীরে জামায়াতকে স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র‌্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশের কর্মসূচি সম্বলিত প্রচার লিফলেট তাঁর হাতে তুলে দেন।

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। তিনি ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রমের সাথে একমত পোষণ করেন।

এদিকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র‌্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ সফল করার জন্য সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ ও নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি