গভীর রাতে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহি নিহত

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

গভীর রাতে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহি নিহত

Manual8 Ad Code

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে চলার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামে দুজন আরোহী নিহত হন। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। অপরদিকে গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual8 Ad Code


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code