৫০তম বিসিএসের আবেদন শুরু

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

৫০তম বিসিএসের আবেদন শুরু

Manual7 Ad Code

৫০তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে। এর আগেই গত ২৬ নভেম্বর আবেদন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫ এবং নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

Manual2 Ad Code

আবেদনের সময়সীমা:

Manual3 Ad Code

শুরু ৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা

Manual2 Ad Code

শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট

বয়স সীমা: ১ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম: http://bpsc.teletalk.com অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি জমা দিতে হবে।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২৭ নভেম্বর ২০২৫ তারিখে। পিএসসি জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন না করলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code