গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের পিতার ইন্তেকাল

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের পিতার ইন্তেকাল

গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শ্বশুর, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মঈন উদ্দিন আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৬ মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার বাদ যোহর শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে অনুষ্ঠিত হবে।