সিলেট বিভাগের সব থানার ওসি বদলি, নতুন দায়িত্বে যারা

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

সিলেট বিভাগের সব থানার ওসি বদলি, নতুন দায়িত্বে যারা

Manual5 Ad Code

সিলেটের চার জেলার ৩৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৩৯ থানার মধ্যে সিলেট জেলার ১১, সুনমাগঞ্জের ১২, হবিগঞ্জের ৯ ও মৌলভীবাজারের ৭টি থানা পাচ্ছে নতুন ওসি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। এই তালিকায় সিলেটের ৩৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম রয়েছে।

Manual2 Ad Code

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন- সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় মোহাম্মদ সফিকুল ইসলাম খান, গোয়াইনঘাট থানায় মোহাম্মদ আব্দুল আহাদ, জকিগঞ্জ থানায় মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বালাগঞ্জ থানায় মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া, বিশ্বনাথ থানায় গাজী মো. মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ থানায় মো. আরিফুল ইসলাম, বিয়ানীবাজার থানায় মো. ওমর ফারুক, ওসমানী নগর থানায় মো. মুর্শেদুল হাসান ভূইয়া, জৈন্তাপুর থানায় মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কানাইঘাট থানায় মো. আমিনুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানায় আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।

Manual5 Ad Code

সুনামগঞ্জ জেলার শাল্লা থানায় মো. রকিবুজ্জামান, দোয়ারাবাজার থানায় তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ সদর থানায় মো. রতন শেখ, দিরাই থানায় এনামুল হক চৌধুরী, মধ্যনগর থানায় একেএম শাহাবুদ্দিন শাহিন, জামালগঞ্জ থানায় মো. বন্দে আলী, ছাতক থানায় মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথপুর থানায় মো. শফিকুল ইসলাম, ধর্মপাশা থানায় মো. শহীদ উল্লাহ, শান্তিগঞ্জ থানায় মো. ওলি উল্লাহ, বিশ্বম্ভরপুর থানায় জাহিদুল ইসলাম, তাহিরপুর থানায় মো. আমিনুল ইসলাম।

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় মো. মুনায়েম মিয়া, শায়েস্তগঞ্জ থানায় মো. আবুল কালাম, হবিগঞ্জ সদর থানায় মো. দেলোয়ার হোসেন, মাধবপুর থানায় মো. মাহবুব মুর্শেদ খান, বাহুবল থানায় মো. সাইফুল ইসলাম, চুনারুঘাট থানায় শফিকুল ইসলাম, বানিয়াচং থানায় শরিফ আহমেদ, আজমিরীগঞ্জ থানায় আকবর হোসেন, লাখাই থানায় মো. জাহিদুল হক।

মৌলভীবাজার জেলার রাজনগর থানায় মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, বড়লেখা থানায় মো. মনিরুজ্জামান খান, কুলাউড়া থানায় মনিরুজ্জামান মোল্লা, মৌলভীবাজার সদর থানায় মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থানায় শেখ জহিরুল ইসলাম মুন্না, কমলগঞ্জ থানায় মো. আব্দুল আওয়াল, জুড়ী থানায় দিলীপ কান্তি নাথ।


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code