১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫
দায়িত্ব গ্রহণ করেছেন সিলেটের নতুন পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।
এর আগে তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এসপি।
কাজী আখতার উল আলম ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডার হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন।
উল্লেখ্য, সিলেটের সদ্য গত এসপি ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি গত বছরের ৩০ আগস্ট পুলিশ সুপার হয়ে সিলেটে এসেছিলেন।
নির্বাচনকালীল এসপি অদল-বদলের কারণে ১৫ মাসের মাথায় তাকে বদলি করা হলো সিলেট থেকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D