সিলেটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

সিলেটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত মো. তাহির আলী (৮০) গোটাটিকর পূর্বপাড়া এলাকার মৃত আনফর আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে স্থানীয় লোকজন তাহির আলীকে তার বাসার বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।