বালাগঞ্জে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

বালাগঞ্জে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

সিলেটের বালাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপু ওরফে শাহ শিপু (২৬) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শিপু উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিতার আলীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার অনুসারী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে কালিবাড়ি বাজার এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নশিয়ারপুর গ্রামে একটি গানের অনুষ্ঠান শেষে ফেরার পথে কালিবাড়ি বাজারে পৌঁছালে বালাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, “রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

থানা সূত্রে আরও জানা গেছে, সাইদুর রহমান শিপুর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট