২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সরওয়ার আলম। ঘটনাস্থলে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় বলেন, যারা শাহ আরেফিন টিলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না সে যত বড় ক্ষমতাধর লোকই হোক। দ্রুত তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন তিনি।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে আকষ্মিক ভাবে শাহ আরেফিন টিলা পরিদর্শনে যান জেলা প্রশাসক সরওয়ার আলম। এসময় সাথে ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও ওসি সহ বিজিবি সদস্যরা। টিলায় পৌছেই ভয়াবহ চিত্র দেখেন তিনি। জেলা প্রশাসক যাচ্ছেন এই খবরে আগেই পালিয়ে যায় পাথর খেকোরা। এসময় তাদের ফেলে যাওয়া বেশ কয়েকটি মেশিন পুড়িয়ে দেয়া হয়।
পুরো এলাকা ঘুরে দেখে জেলা প্রশাসক জানান, এখান থেকে আর একটি পাথরও তুলতে দেয়া হবে না। এই ধ্বংস যজ্ঞের পেছনে যারা আছেন তাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এর দায় বহন করতে হবে। এসময় তিনি বলেন, এই শাহ আরেফিন টিলার কোন পাথর কেনা বেচা বা কোন স্টোন ক্রাশারে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ইতিমধ্যে তালিকা করার নির্দেশনা দেয়া হয়েছে। যারাই এই অবৈধ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D