২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় হবিগঞ্জ-সিলেট ‘বিরতিহীন এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ১ তরুণীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রবিবার (৯ নভেম্বর) বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়।
রিয়া আক্তার (২০) নামের ওই তরুণী হবিগঞ্জ সদর থানার ধুলিয়াখাল গ্রামের নানু মিয়ার মেয়ে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- গোপন সূত্রে র্যাব জানতে পারে, হবিগঞ্জ সদর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী হবিগঞ্জ-সিলেট ‘বিরতিহীন এক্সপ্রেস’ বাসযোগে গাঁজা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছে। এ তথ্য পেয়ে র্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দিগ্ধ বাসকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামার সঙ্গে সঙ্গে রিয়া আক্তার পালানোর চেষ্টা করে।
তবে র্যাব তাকে আটক করে এবং তার সঙ্গে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়া র্যাবকে জানান- তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
আটকের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D