৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
সিলেটে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) রাতে নগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকার শিমু মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান চালায় ডিবি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম খলিলুররহমানতারেক (২১)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠাঁলবাড়ি গ্রামের শওকত আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের রোড নং–১ এলাকায় বসবাস করছেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানে ইয়ামাহাআর১৫ (মডেল: V3) নামের একটি সিলভার ও কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর B317676620280 এবং চেসিস নম্বর MEIRG6718L0038634। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনার সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়র করা হয়েছে। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D