৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
শেখ হাসিনা আমলের মতো করে স্বৈরাচারী ইউনুস সরকারের পেটুয়া বাহিনী রাতের আঁধারে সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন’কে গ্রেফতার এবং ব্যাটারি-রিকশা শ্রমিকদের আন্দোলনে নিষেধাজ্ঞা জারি করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে চলছে সরকার বলে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় ও যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়া।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাত্রে সিপিবি সিলেট জেলা সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন এবং শ্রমিকনেতাদের রাতের আঁধারে পুলিশ কর্তৃক গ্রেফতার এবং আজ সকালে বাসদ সিলেট জেলা কার্যালয় ঘেরাও করে ২২জন নেতাকর্মীকে গ্রেফতার করে প্রশাসন শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে দমন করতে রাষ্ট্র স্বৈরাচারী পন্থায় দমন নিপীড়ন চালাচ্ছে।
নেতৃবৃন্দ সরকারের স্বৈরাচারী নিপীড়নমূলক তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সুমনসহ রিকসা শ্রমিক যারা গ্রেফতার হয়েছেন অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D