৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৪ জন।হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলেন প্রাইভেট কারচালক হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০)। তারা ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) এবং সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)। স্থানীয়দের সহায়তায় আহত চারজনকেই পুলিশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, সিলেটগামী প্রাইভেট কারটি দয়ামীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক হারুন মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার মেয়ে আনিছা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে পুলিশ।
দূর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D