টানা তিন মাস মশক নিধন অভিযান চালাবে সিসিক

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫

টানা তিন মাস মশক নিধন অভিযান চালাবে সিসিক

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী তিন মাস ধরে একটানা মশক নিধন অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

নগরীর ৪২টি ওয়ার্ডে তিন ভাগে বিভক্ত হয়ে ৩০ জন কর্মী ইতিমধ্যেই মশক নিধন কার্যক্রমে অংশ নিয়েছেন। সিসিক ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘লোকবল সংকটের কারণে আমাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, তবে কাজ থেমে নেই। নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। আগামী তিন মাস সিলেট সিটি করপোরেশনের সকল ওয়ার্ডে মশক নিধন আমরা চালাব, এতে করে ডেঙ্গুর প্রার্দুভাব কিছুটা কমে আসবে।

তিনি বলেন, লোকবল সঙ্কটের কারণে আমাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কাজ থেমে নেই।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট