মৌলভীবাজারের সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল আর নেই

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

মৌলভীবাজারের সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল আর নেই

মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক, সিলেটভিউয়ের নিজস্ব প্রতিবেদক ও মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ৪০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি।

তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

মরহুমের নামাজে জানাজা দুপুর ২টায় সৈয়দ শাহ মোস্তফা( র:) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।পরে মাজার প্রাঙ্গনে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট