গোলাপগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

গোলাপগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সদর দপ্তর, সিলেটের একটি অভিযানিক দল গোলাপগঞ্জ থেকে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‍্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলার শ্রীরামপুর বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় র‍্যাব জানতে পারে, লক্ষীপাশা এলাকা থেকে একটি সবুজ রঙের সিএনজি যোগে দুই মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে গোলাপগঞ্জের দিকে আসছে। পরে চৌধুরী বাজার দাখিল মাদ্রাসার সামনে স্থাপিত চেকপোস্টে সিএনজিটিকে থামানোর সংকেত দিলে, দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে।

তল্লাশিকালে সিএনজির সিটের পিছনে মালামাল রাখার স্থানে রাখা একটি হলুদ ব্যাগ থেকে ১৯টি লাল পলিপ্যাকেটে মোট ৩৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১১ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা মৃত লুৎফর রহমান, সাং-মধ্য কানিশাইল, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট। মোঃ নাজিম উদ্দিন (২৫), পিতা ফিরোজ আলী, সাং-উত্তর কানিশাইল, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাচ্ছিল।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট