১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
ভারতের কেরালায় মস্তিষ্কখেকো জীবাণু নায়েগ্লেরিয়া ফাউলেরি- এর সংক্রমণে এ বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫২ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। খবর গালফ নিউজ।
কেরালা রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে সর্বকনিষ্ঠ শিশুর বয়স মাত্র তিন মাস এবং সর্বাধিক বয়সী রোগীর বয়স ৫২ বছর। আক্রান্তদের মধ্যে ১৯ জন নারী ও ৩৩ জন পুরুষ।
চিকিৎসা বিজ্ঞানে এই রোগকে বলা হয় প্রাইমারি অ্যামোয়েবিক মেনিনগোএনসেফালাইটিস (প্যাম)। এটি মস্তিষ্কের কোষ ধ্বংস করে ফেলে।
অপরিষ্কার কুয়া, পুকুর, নদী বা অপর্যাপ্ত ক্লোরিনযুক্ত সুইমিংপুলে বংশবিস্তার করা এই অ্যামিবা নাক দিয়ে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছায়।
তবে এটি একজন থেকে অন্য জনে সংক্রমিত হয় না এবং লবণাক্ত পানিতে টিকে থাকতে পারে না।
রোগটির প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া। পরবর্তীতে খিঁচুনি, হ্যালুসিনেশন ও ভারসাম্য হারানোর মতো জটিলতা দেখা দেয়।
সময়মতো চিকিৎসা না পেলে আক্রান্তরা সাধারণত প্রথম সপ্তাহের মধ্যেই মারা যান।
বিশেষজ্ঞদের মতে, প্যাম বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রোগগুলোর একটি। সাধারণভাবে এর মৃত্যুহার ৯৭ শতাংশ হলেও কেরালায় এ হার তুলনামূলকভাবে কম- ২৪ শতাংশ।
২০২৪ সালে প্রথমবার কেরালার কোজিকোড়, মালাপ্পুরাম ও কান্নুর জেলায় এই জীবাণুর অস্তিত্ব শনাক্ত হয়।
এ অবস্থায় কেরালা সরকার জনসচেতনতামূলক নানা পদক্ষেপ নিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে- অপরিষ্কার জলাশয়ে সাঁতার বা স্নান না করা, হাত-মুখ ধোয়ার জন্য ফোটানো বা ফিল্টার করা পানি ব্যবহার করা এবং পুকুর বা নদীতে নামলে নাকে পানি ঢোকা ঠেকাতে নোজ ক্লিপ ব্যবহার করা। পাশাপাশি প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে বলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D