২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শহর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময়ে এই হামলার ঘটনা ঘটে। রয়টার্সকে দেশটির সরকারি কর্মকর্তা হামজা শফাৎ জানান, সমাবেশ শেষে মানুষ বের হওয়ার সময় পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে। তিনি ধারণা করছেন, এটি একটি আত্মঘাতী হামলা। ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বালুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনগাল (বিএনপি-এম) নেতা সাজিদ তারিন বলেন, দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেনগালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহওয়ানি স্টেডিয়ামে কর্মীরা সমবেত হয়েছিলেন। সমাবেশ শেষে র্যালি শেষ হওয়ার সময় পার্কিং লটের আগে বিস্ফোরণটি ঘটে, যেখানে বহু কর্মী হতাহত হন।
অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ায় জঙ্গিদের হামলায় অন্তত ৬ সেনা নিহত হয়েছে। এএফপি জানায়, ওই ঘটনার আগে ও পরে সেনা অভিযানে চার দিনের মধ্যে ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
তৃতীয় ঘটনাটি ঘটে বালুচিস্তানের ইরান সীমান্তে, যেখানে মঙ্গলবার অন্তত ৫ জন নিহত হন। তবে এ হত্যার দায় এখনো কেউ স্বীকার করেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D