২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪১১ জনে। সরকারি মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
৬ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত কাউকে পাওয়া যায় কি না, সেই আশায় মরিয়া হয়ে চলছে উদ্ধারকাজ।
তবে দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান প্রায়ই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। বিশেষত হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে, সেখানে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D