২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
ইয়েমেনের বিদ্রোহী হুতি সরকারের কর্তাব্যক্তিদের লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় প্রাণ হারিয়েছেন হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। খবর টাইমস অব ইসরায়েলের।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সানার একটি অ্যাপার্টমেন্টে বোমাবর্ষণ করে ইসরায়েলি বিমানবাহিনী। সেখানেই বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত হন বলে জানা গেছে। হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভির আরও কয়েকজন সঙ্গীও প্রাণ হারিয়েছেন এ হামলায়।
ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানায়, হুতি বিদ্রোহীদের সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ উচ্চপদস্থ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার। একইদিন আলাদা করে তাদের প্রধানমন্ত্রীর ওপরও হামলা চালানো হয়।
ওইদিন হুতি বিদ্রোহীদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যরা তাদের প্রধান নেতা আব্দুল মালেক আল-হুতির একটি ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ওপর এ হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। যদিও ওই জায়গাটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। তা সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধবিমান সফলভাবে সেখানে হামলা চালিয়ে আসতে সমর্থ হয়। অবশ্য এ হামলায় হুতি প্রধানমন্ত্রী ছাড়া আর কতজন হতাহত হয়েছেন, সেটি জানা যায়নি এখন পর্যন্ত।
২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপর তৎকালীন প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসু হাদি সৌদি আরবে পালিয়ে যান। হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন তিনি। এরপর তার সমর্থনে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক হামলা চালায়। তা সত্ত্বেও হুতিদের প্রতিহত করা যায়নি। তারা এখনও সানার নিয়ন্ত্রণ নিজেদের কাছে ধরে রাখতে পেরেছে। এই সরকারেরই প্রধানমন্ত্রী ছিলেন রাহাভি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D