৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫
প্রকৌশলী নিয়োগ ও পদোন্নতিতে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অ্যালামনাইরা।
বুধবার (২৭ আগস্ট) বিভাগটির অ্যালামনাই কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহীদুর রহমান ও সাধারণ সম্পাদক তৌহিদ ইবনে আকরামের সই করা এক বিবৃতিতে এ সংহতি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যালমানই পরিবার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বর্তমানে সরকারি চাকরির বাজারে তরুণ প্রকৌশলীদের জন্য সুযোগ ইতিহাসের সবচেয়ে সংকুচিত অবস্থায় দাঁড়িয়েছে। বিশেষ করে বিসিএসসি ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে ডিপ্লোমা পর্যায়ের একতরফা ১০ম গ্রেডের সুবিধা গ্রহণ ও অনিয়মিত পদোন্নতির কারণে। আমাদের জুনিয়র ভাই-বোনেরা বিভিন্ন ক্যাম্পাসে এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করছে। আমরা তাদের এই ন্যায্য আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানাই।
এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি যোগ্যতা ও অবদানের ভিত্তিতেই প্রকৌশলীদের চাকরির কাঠামো নির্ধারিত হওয়া উচিত। অন্যায় ও বৈষম্যমূলক কাঠামো প্রকৌশল পেশার মর্যাদা, রাষ্ট্রের উন্নয়ন এবং প্রজন্মের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি যাতে দ্রুত এই বৈষম্যমূলক নীতি সংশোধন করে প্রকৃত যোগ্য প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও সুযোগ নিশ্চিত করা হয়।
বিবৃতির শেষে, আমাদের জুনিয়রদের এই সংগ্রাম কেবল তাদের জন্য নয়, এটি প্রকৌশল পেশার সামগ্রিক মর্যাদা ও ভবিষ্যতের জন্যও এক অনিবার্য দাবি বলে উল্লেখ করা হয়।
এতে অ্যালামনাই হিসেবে সবসময় তাদের পাশে আছি এবং থাকব বলে আশ্বাস দেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D