৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে ২৯ আগস্ট শুক্রবার বাদ জুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র্যালিটি বের হবে।
র্যালিটি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে।
জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র্যালি সুন্দর ও সফল করতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নবী (দঃ) প্রেমিকদের আহবান জানিয়েছেন গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D