সুনামগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় গরু আটক

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত এলাকা থেকে ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বাঁশতলা বিওপি এলাকায় দক্ষিণ কলোনি থেকে গরুগুলো আটক করে।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে বিজিবির সুনামগঞ্জ ২৮-ব্যাটালিয়নের অভিযানে চোরাচালানের ভারতীয় অবৈধ ১২টি গরু আটক করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক ১২টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বাঁশতলা সীমান্ত এলাকা থেকে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট