নতুন জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয়কসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

Manual2 Ad Code

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ‘আল-আনসার’ নামে এক নতুন জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয়কারীসহ পাঁচজনকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব।

বুধবার র‌্যাব-২-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নতুন জঙ্গি সংগঠনের নাম ‘আল আনসার’।

Manual4 Ad Code

র‌্যাব বলছে, অভিযানে নতুন সংগঠনটির প্রধান সমন্বয়কারী মাওলানা মো. রাশেদুল আলমসহ ৫ সদস্যকে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণ সামগ্রীসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বুধবার বিকেলে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলেও জানানো হয় মোবাইল এসএমএসে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, গত মাসে রাজধানীর গুলশান ও গাজীপুরের শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলার পর চলমান অভিযানে কল্যাণপুরে এক আস্তানায় নয় জঙ্গিকে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশে জঙ্গি তৎপরতার দায়ে এ ছয়টি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। এগুলো হল- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম।

Manual8 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code