প্রবীণ চিকিৎসক এম এনায়েত উল্লাহ আর নেই

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

প্রবীণ চিকিৎসক এম এনায়েত উল্লাহ আর নেই

নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাবেক মেডিসিন বিশেষজ্ঞ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরী কমিটির সভাপতি এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ আজ (সোমবার) বিকেল ৪.৪৫ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মরহুম প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ ২২ ডিসেম্বর ১৯৯২ থেকে ৫ মার্চ ১৯৯৪ পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ-এর দায়িত্ব পালন করেছিলেন।

রাত ১১টায় বাসার পাশে অবস্থিত সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

তিনি ছিলেন সোনারপাড়াসহ শিবগঞ্জ এলাকার গরীবের চিকিৎসক। সমাজসেবায়ও ছিল তাঁর ভূমিকা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট