সিলেট-সুতারকান্দি ৪ লেন সড়কের কাজ শুরুর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

সিলেট-সুতারকান্দি ৪ লেন সড়কের কাজ শুরুর দাবিতে মানববন্ধন

সিলেট হতে গোলাপগঞ্জ ৬ লেন ও শেওলা সেতু বিয়ানীবাজার হতে সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত ৪ লেনের রাস্তার কাজ বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনীতে ২৫ আগস্ট সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস বিন রিয়াছতের সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সাহান উদ্দিন নাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক কামাল খান।

নেতৃবৃন্দ এই সড়কের কাজ বন্ধ কেন? সেই প্রশ্ন তুলে ধরে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু না হলে বিশাল আকারে আন্দোলন গড়ে তোলা হবে। এমনকি লাগাতার সড়ক অবরোধ করে রেখে দাবী আদায় করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ৬ লেন সড়ক বাস্তবায়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির অন্যতম নেতা ছালিক আহমদ চৌধুরী, গণঅধিকার পরিষদের সভাপতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড. হাবিবুর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস শাখার সাধারণ সম্পাদন ও সোসাইটি অব জাতীয় গনমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার উপদেষ্টা আব্দুল মুহিম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহিম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা তাজুল ইসলাম তাজ, গোলাপগঞ্জ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, জেলা সদস্য শিহাব উদ্দিন। উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ-আলম, জুবের আহমদ, নিজাম উদ্দীন, মোঃ সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শাপলু আহমদ, দপ্তর সম্পাদক তবারক আলী, সহ-দপ্তর সম্পাদক মনসুর আহমদ, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সহ প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক রুহেল আহমদ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব, সহ-দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ হেলাল আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, সহ-সাংকৃতি বিষয়ক সম্পাদক বাবলু রঞ্জন দাস, সদস্য সওকত আজিজ, এনামুল উদ্দীন, বদরুল ইসলাম, যুবদল নেতা শিমুল আহমদ, সাহনাজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট