পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট

শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, ৩১ আগস্ট রবিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা, সিলেট, শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; পনিটুলা, সিলেট, শ্রীযুক্তা সুধা রাণী গোস্বামী; নবদ্বীপ, ভারত, শ্রীযুক্ত হরিভক্ত দাস; দিরাই, সুনামগঞ্জ, শ্রীযুক্ত নিশি কান্ত তালুকদার; দাঁড়িয়াপাড়া, সিলেট ও শ্রীযুক্ত নেপাল তালুকদার; দুসকী, সিলেট।

১ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় কলংকমোচন লীলা। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। –বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট