সিলেট উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

সিলেট উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দেওয়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। নিহত ওই রোগী সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ (৩০)।

রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. এটিএম রাসেল মিশু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি হন কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হ‌ওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রবিবার (২৪ আগস্ট) রাত দেড়টার দিকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে সোমবার ভোররাত সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের সহকারি পরিচালক ডা. এটিএম রাসেল মিশু বলেন, ‘রোগীর অপারেশনের সময় নির্ধারিত ছিল, সাথে তার স্ত্রীও ছিলেন। এর মধ্যেই তিনি ইমার্জেন্সি এক্সিটের অংশে যেখানে নিরাপত্তা বেষ্টনি নেই, সেখান থেকে লাফ দেন। তার কিছু সাইকোলজিক্যাল ইমব্যালেন্স ছিল বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপারেশনের ভয়ে রবিবার গভীর রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ গুরুতর আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট